ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট: খেলোয়াড়দের নিলাম ৬-৮ ফেব্রুয়ারি

admin ঢাকা
আপডেট: 5 February 2019, 21:24

ক্রীড়া ডেস্ক: সাতক্ষীরায় আগামী ১২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠবে। তার আগে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলার খেলোয়াড়দের নিয়ে নিলাম প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। আগামী রবিবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে এ নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়রা আগামী বুধবার (৬ ফেব্রুয়ারি) হতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) তারিখে জেলা ক্রীড়া সংস্থার দপ্তর থেকে একশত টাকার আবেদন ফরম সংগ্রহ করে আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটার মধ্যে জমাদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে জেলা ও বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপুর ০১৭১২-৭২৩৯৫৫ ফোন নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *