ঢাকাTuesday , 5 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

admin ঢাকা
আপডেট: 5 February 2019, 22:02

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গামছার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আছলাম হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার পূর্ব নলতা গ্রামের আবু ছালেহ ওরফে ভুট্টোর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আছলাম হোসেন সবার অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গামছার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। আছলাম হোসেন বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তারা জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *