৩৪০ পরিবারে বিদ্যুৎ সংযোগ: আশাশুনি উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের কেয়ারগাতি, জামালনগর ও ডুমুরপোতা গ্রামের (২নং ওয়ার্ড) ৩৪০ পরিবারে পল্লীবিদ্যুৎ সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিসে এসে কৃতজ্ঞতা স্বীকার পূর্বক তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ওই ওয়ার্ডের বাসিন্দা নাজমুল হোসেন এলিন, হাসিনা খাতুন তমা, জাহিদ হোসেন, বারিক গাজীসহ অর্ধশাধিক বাসিন্দা। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রচার সম্পাদক জগদীশ সানা প্রমুখ।

Leave a Reply