ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

admin ঢাকা
আপডেট: 4 February 2019, 21:10

যশোর প্রতিনিধি: যশোরে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে পুলিশ আটক করে আদালতে সোপার্দ করেছে। সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম ওরফে মিলন মিয়া বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে। সোমবার (৪ ফেব্রুয়ারি) পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।
পুলিশ জানায়, ২০১১ সালের ৩১ মে বেনাপোল বড় আচড়া ঈদগাহ এলাকা থেকে ৪শ’৪৯ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয় মিলন। পরে হাবিলদার মোতালেব হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলায় ২০১৮ সালের ২২ নভেম্বর স্পেশাল ট্রাইব্যুনাল ২ এর বিচারক নাজির আহম্মেদ আসামিকে সাত বছরের সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *