ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনার শিরোমণিতে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 4 February 2019, 21:22

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি দক্ষিণপাড়া এলাকায় পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (৩০) ও জসিম শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে।
খানজাহান আলী থানার এস আই জাহিদ জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোমণি পুর্বপাড়ায় শিরোমণি স্পোর্টিং ক্লাবের সামনে থেকে সাঈদ শেখের ছেলে জসিম শেখকে দশ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই এলাকা থেকে রাত ১২ টায় ফজলু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারকে দশ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত দুজনকে মাদক আইনে পৃথক মামলা হয়েছে।
এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান থানা এলাকায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকা মাদকমুক্ত করতে বিভিন্ন শ্রেণীর মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তা যাচাই-বাছাই করে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় রবিবার দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *