ঢাকাMonday , 4 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 4 February 2019, 22:53

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সততা সংঘ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার উদ্যোগে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। পরবর্তীতে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক যথাক্রমে শ.ম মমতাজুর রহমান, বিএম আবেনুর রহমান, সুফিয়া খাতুন, মোশাররফ হোসেন ও প্রবীর কুমার দেবনাথ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *