সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন
শাহিন বিল্লাহ, কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে তিন দিনব্যাপি সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন হয়। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাজী হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার কুমার দাস।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রক্তন অধ্যক্ষ প্রফেসর লিয়াকত আলী, প্রফেসর বলাই চন্দ্র, জিয়াউর রহমান, প্রফেসর আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক আ ন ম গাউছার রেজা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, ক্বেরাত পাঠ, গীতা পাঠ, জ্ঞান জিজ্ঞাসা, বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়।

Leave a Reply