সাতক্ষীরা সদরে আ:লীগের কাউন্সিলে এস.এম শওকত হোসেন বিজয়ী
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের কাউন্সিলে এস.এম শওকত হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান পেয়েছেন ১৪৪ ভোট। বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ পেয়েছেন ৬২ ভোট ও সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধক্ষ ফজলুর রহমান মোশা পেয়েছেন ২০ ভোট।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পৌর সভাপতি আবু সায়ীদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৩৯৫ জন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়া বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। সদরের ১৪ টি ইউনিয়নের কাউন্সিলর ৩২২ এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭৩ জন কাউন্সিলর। কাউন্সিলে ৩৯১ জন ভোটার ভোট প্রদান করে এবং ৪ জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। ১টি ভোট নষ্ট হয়েছে।
ভোটে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান পেয়েছেন ১৪৪ ভোট, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোরশেদ পেয়েছেন ৬২ ভোট ও সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধক্ষ ফজলুর রহমান মোশা পেয়েছেন ২০ ভোট।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ জানান, চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রাপ্ত ভোট অনুযায়ী তিন জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। তারপর কেন্দ্র সিদ্ধান্ত নেবে। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ব্যাপারে কেন্দ্র থেকে কোন নির্দেশনা পওয়া যায়নি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, মীর মোশারফ হোসেন মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, শেখ আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন।

Leave a Reply