দেবহাটার নবাগত ইউএনওকে পিআইও পরিবারের শুভেচ্ছা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. শফিউল বশার, উপ-সহকারি প্রকৌশলী মো. ওয়ালীউল্যাহ, প্রকল্প বহুমুখি ঘুর্ণিঝড় আশ্রায়কেন্দ্রের কার্য-সহকারি রাজু আহম্মেদ, অফিস সহায়ক মুহাম্মাদ খাইরুল ইসলাম, মাষ্টাররোল মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় নির্বাহী অফিসার বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন বাস্তবায়ন সহযোগী প্রকল্প বাস্তবায়ন দফতর। এই দফতরের মাধ্যমে সরকার বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছে। তাই সরকারের উন্নয়ন সঠিক ভাবে বাস্তবায়ন করতে সকলকে নির্দেশ প্রদান করেন।

Leave a Reply