ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বামীকে বাবা-মা’র কাছ থেকে আলাদা করতে না পেরে শ্বশুরের নামে যৌতুকের মামলা

admin ঢাকা
আপডেট: 2 February 2019, 20:49

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্বামীকে তার বাবা মা’র কাছ থেকে আলাদা করতে না পেরে এক গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনের নামে আদালতে মিথ্যা যৌতুকের মামলা দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শহরের মেহেদীবাগ (রসুলপুর) এলাকার ইছার আলী গাইনের ছেলে মোজাম্মেল হক এই অভিযোগ করেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১১ সালের ১৬ এপ্রিল রসুলপুর এলাকার আরশাদ আলীর মেয়ে মনোয়ারা সুলতানার সাথে ২ লক্ষ ১০ হাজার টাকা দেনমোহর ধার্যে আমার ছেলে ওমর শরিফের বিয়ে হয়। বিয়ের পর থেকে মনোয়ারা আলাদা সংসার করা জন্য আমার ছেলে শরিফের উপর চাপ দিতে শুরু করে। ছেলে তার স্ত্রীর কথায় রাজি না হওয়ায় উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতে থাকে। ইতোমধ্যে আমার ছেলের ঔরসে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। স্থানীয়ভাবে পৌর কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তাদের এই বিবাদ শালিসের মাধ্যমে কয়েকবার মিমাংসা করা হলেও কিছুদিন পর মনোয়ারা আবারো ঝগড়া শুরু করে।
একপর্যায়ে মনোয়ারা আমার ছেলে শরিফের সাথে আর সংসার করবে না বলে দেনমোহরের ২ লক্ষ ১০ হাজার টাকা দাবি করতে থাকে। কিন্তু একমাত্র শিশু সন্তানের কথা ভেবে আমার ছেলে তার স্ত্রীর কথায় কর্ণপাত করেনি। কিন্তু মনোয়ারা সুলতানা ২০১৮ সালের ২১ জুলাই সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ১নং আদালতে একটি মিথ্যা যৌতুকের মামলা দায়ের করে।
তিনি অভিযোগ করে আরও বলেন, আমার ছেলে শরিফ তার স্ত্রীর কথামত বৃদ্ধ বাবা মা’কে ছেড়ে আলাদা সংসার করতে রাজি না হওয়ায় মনোয়ারা সুলতানা আমাদেরকে শায়েস্তা করতে আদালতে যৌতুকের মিথ্যা মামলা করেছে। এর আগেও মনোয়ারা দেবহাটার পারুলিয়া এলাকার জনৈক কাজলের সাথে বিয়ে করে কিছু দিন সংসার করার পর মিথ্যা যৌতুকের মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে এক লক্ষ টাকা আদায় করে পরে তাকে তালাক দেয়। একইভাবে আমার ছেলের কাছ থেকে টাকা আদায় করতে না পেরে অর্থলোভী মনোয়ারা সুলতানা ছেলেসহ আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। তিনি অর্থলোভী মনোয়ারা সুলতানার দায়ের করা মিথ্যা মামালার দায় থেকে অব্যাহতি পেতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *