সুলতানপুরে ৪নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব মাঠে শনিবার বিকালে সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সহযোগিতায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, পৌরসভার ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ.স.ম আব্দুর রব, আমিনুর রহমান, মীর মনজুর আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

Leave a Reply