ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাপ্পী আটক
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাপ্পী পুলিশের হাতে আটক।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের যাদবপুর বাজারের বৃষ্টি জুয়েলার্স থেকে মাদক ব্যবসায়ী ও স্বর্ণকার বাপ্পীকে ৫ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের শ্রীমন্ত স্বর্ণকারের ছেলে। বাপ্পী এর আগে ভেটখালী বাজারে স্বর্ণের ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্তমানে যাদবপুর বাজারে বৃষ্টি জুয়েলার্স নামক স্বর্ণের দোকানের আড়ালে মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছিল।
পুলিশ জানায়, শুক্রবার শ্যামনগর থানার এএসআই রফিক গোপন সংবাদের ভিত্তিতে বৃষ্টি জুয়েলার্সে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাজাসহ বাপ্পীকে আটক করে।

Leave a Reply