কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী আকলিমা খাতুনের গণসংযোগ
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির আসন্ন উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রয়াত চেয়ার্যমান কেএম মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন গণসংযোগ করেছেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) কৃষ্ণনগর বাজারে তিনি এই গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, ডা. আইয়ুব হোসেন, শহীদুল ইসলাম, শাফিয়া পারভীন প্রমুখ।
প্রসঙ্গত, আকলিমা খাতুন জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে লড়ছেন।

Leave a Reply