নওয়াবেঁকীতে ইজিবাইক মালিক সমিতির নির্বাচন: সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জালাল
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে ইজিবাইক মালিক সমিতির চতুর্থ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। (৩১ জানুয়ারি) আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইজিবাইক মালিক সমিতির নির্বাচনের ভোট প্রদান করে সংগঠনের সদস্যবৃন্দ।
৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, লাইন সেক্রেটারি মহাসিন রেজা, ক্যাশিয়ার নবাব উদ্দীন সহ ৪জন সদস্য নির্বাচিত হয়। এসময় সার্বিক ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply