তালা-কলারোয়া শাখার আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন কমিটি গঠন
তালা-কলারোয়া শাখার আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে শুক্রবার বিকাল চারটায় পাটকেলঘাটা দীপ্ত সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা-কলারোয়া শাখার আহবায়ক দীপ্ত সংস্থার নির্বাহী পরিচালক কৃষিবিদ উত্তম কুমার মজুমদার।
সঞ্চালক ছিলেন আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন তালা-কলারোয়া শাখার সদস্য সচিব কলারোয়ার গনমৈত্রী সংস্থার পরিচালক মেহেদী হাসান।
সভায় জেলা শাখার পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অপরেশ পাল, খুরশীদ জাহান শিলা এবং সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন। সভায় আদিবাসীদের উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় জয়দেব মুন্ডাকে সভাপতি, মেহেদী হাসানকে সহ-সভাপতি, আব্দুস সালামকে কোষাধ্যক্ষ এবং কৃষিবিদ উত্তম কুমার মজুমদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নয় সদস্যের আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন, তালা-কলারোয়া স্টিয়ারিং কমিটি গঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply