আশাশুনিতে আ’লীগের বর্ধিত সভা
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাপড়া ফুটবলমাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি রাজ্যেশ্বর দাস, সাংগঠনিক সম্পাদক বিমল গাইন, আব্দুস সামাদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, স.ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, ম. মোনয়েম হোসেন, আলমগীর আলম লিটন, কৃষকলীগের সভাপতি স.ম সেলিম রেজা সেলিম, আ.ব.ম মোছাদ্দেক, জিএম আক্তারুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমানসহ ১১টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সভায় ১৬৫ জন কাউন্সিলর স্বাক্ষর করে আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন প্রার্থী হিসেবে এবিএম মোস্তাকিমের নাম সুপারিশ করেন। সভায় আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের রুহয়ের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply