সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক আকরাম হোসেনের মায়ের মৃত্যু
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের গণিত বিষয়ের প্রভাষক আকরাম হোসেনের মাতা হামিদা বেগম (৮২) আর নেই (ইন্নানিল্লাহি…..রাজিউন)।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। বাদ আছর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ দিকে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের শিক্ষক আকরাম হোসেনের মাতার মৃত্যুর খবর শুনে তার বাড়িতে হাজির হন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মইনুদ্দিন খান, শেখ মিজানুর রহমান, আজহারুল ইসলাম, আকবর আলী, জাহাঙ্গীর কবীর, স্বপন কুমার মন্ডল, মনিরুজ্জামান মহসিন, আব্দুর রহমান, জিএম আসাদুজ্জামান, আজিজুর রহমান, রফিকুল ইসলাম, আফতাবুজ্জামান, সামছুল হুদা কবীর, আবু তালেব, নাসিরউদ্দিন প্রমুখ।

Leave a Reply