শ্রীউলায় কেকে কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাসুদ রানা, শ্রীউলা: আশাশুনির শ্রীউলায় কেকে কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট জহুরুল হক, উপজেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, শ্রীউলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি নাজমুস সাদেক, ছাত্রনেতা শিশির, জাহিদ হাসান, আজিজুর রহমান, বাবুল হোসেন, আহসান হাবিবসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply