শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের ৫১তম মহা-প্রয়াণ দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের ৫১তম মহা-প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শ্যামনগর উপজেলা সৎসঙ্গ মন্দির সমিতির আয়োজনে মন্দিরে পরম প্রেমময় শ্রী-শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ৫১ তম মহা-প্রয়াণ দিবস পালিত হয়। অরবিন্দ মন্ডলের সভাপতিত্বে বিশ্ব শান্তিকল্পে বিশেষ প্রার্থনা করা হয়। পবিত্র সভ্যানুসরণ থেকে সদগ্রন্থাদী পাঠ করেন দিপক মন্ডল। নারী নীতি পাঠ করেন ঝিলিক রানী বর্মন। পুন্যপুথি পাঠ করেন ধৃতিমান মন্ডল। পবিত্র গীতা থেকে পাঠ করেন দীনেশ চন্দ্র মন্ডল। অমৃত বাণী পাঠ করেন শিউলি মন্ডল।
এসময়ে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নিশিথ রঞ্জন বৈদ্য, অ্যাডভোকেট স্বপন কুমার মন্ডল। বক্তব্য রাখেন অসীত কুমার মন্ডল, উত্তমা মন্ডল, তপন কুমার মন্ডল, দীনেশ চন্দ্র মন্ডল, সমিতির সম্পাদক দেবী রঞ্জন মন্ডল, ধর্মদাস মন্ডল প্রমুখ।
সংগীত পরিবেশন করেন নিশিথ রঞ্জন বৈদ্য, শিউলি মন্ডল, অপূর্ব মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দেবী রঞ্জন মন্ডল ও তপন কুমার মন্ডল।

Leave a Reply