শ্যামনগরে ছাত্র-শিক্ষকদের সাথে পুলিশের মতবিনিময়
শ্যামনগর প্রতিনিধি: মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্যামনগর সরকারি কলেজে ছাত্র-শিক্ষকদের মতবিনিময় করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলেরে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান।
বক্তব্য রাখেন অধ্যাপক প্রতাপ কুমার রায়, অধ্যাপক আবুল কাশেম, কলেজ ছাত্রলীগের সভাপতি দ্বীপ কুমার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্র নেতা স্বদেশ ও মিলন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আবুল বাসার।

Leave a Reply