রাজবাড়ী কিন্ডারগার্টেনে মা সমাবেশ
রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরের কাটুনিয়া রাজবাড়ী কিন্ডারগার্টেনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মহাসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী অনার্স কলেজের শিক্ষক আব্দুল হাকিম, শহিদুল আলম ও ইউপি সদস্য সেলিম আহম্মেদ।
বিদ্যালয়ের সহ. শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুফিয়া খাতুন, শিক্ষক ইদ্রিস আলী ও জয়ন্ত কুমার।
বক্তারা বলেন, পাঠ্য বই ও সার্টিফিকেট নির্ভর পড়ালেখা ভাবনা ছেড়ে সৃজনশীল করতে হবে।

Leave a Reply