ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 31 January 2019, 21:09

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন শিক্ষার্থীর অংশগ্রহণে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিএফ পরিচালক (এসএফ) আলমগীর কবির, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, যুবলীগের প্রাক্তন সভাপতি মো. মারুফ বিল্লাহ, প্রোগ্রাম অফিসার আকবর হোসেন। এ সময় অতিথিবৃন্দের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসূচির ফোকাল সরদার জিয়া উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *