তালায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান
তালা প্রতিনিধি: তালা উপজেলার মির্জাপুর ক্লাস্টারের কুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে তালা উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও মির্জাপুর ক্লাস্টারের অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।
সহকারি শিক্ষা অফিসার ও মির্জাপুর ক্লাস্টারের অফিসার নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সোনার বাংলাকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে তারা এ অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান স্যারের তত্ত্ববধানে প্রতি বৃহস্পতিবার সকল প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান চলবে।

Leave a Reply