ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাল থেকে এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৮৪ হাজার ২৯০

admin ঢাকা
আপডেট: 31 January 2019, 22:09

যশোর প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৮৪ হাজার ২৯০ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৮২ ও ছাত্রী ৯২ হাজার ২০৮ জন।
খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা পরিচালনায় শিক্ষা বোর্ডের নিজস্ব টিম ছাড়াও ১০ জেলায় ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই টিমে সদস্য করা হয়েছে মাধ্যমিক ও কলেজশিক্ষকদের। এছাড়াও উপজেলা প্রশাসনের ভিজিলেন্স টিম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *