ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 31 January 2019, 21:43

সমীর রায়, আশাশুনি: বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় আশাশুনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা এমএম সাহেব আলীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, মুজিবর রহমান, আসাদুল ইসলাম, রাশেদ সরোয়ার শেলী, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সাবেক ছাত্রনেতা বাবলুর রহমান, মোক্তারুজ্জামান স্বপন, মনিরুজ্জামান বিপুল, চঞ্চল হোসেন, তৈয়বুর রহমান, বজলুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন সাবেক ছাত্রনেতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ছাত্রলীগ নেতা শাহারুল ইসলামকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে খুলনা, যশোর ও সাতক্ষীরা থেকে বাছাই করা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *