আশাশুনিতে আওয়ামী লীগের বর্ধিত সভা
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় আশাশুনি আলিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এসএম মোখলেছুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা নীলকন্ঠ সোম, প্রাক্তন চেয়ারম্যান এম শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ডালিম, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, আব্দুল আলিম, দিপঙ্কর সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান জিএম মতিয়ার রহমান, জিএম আক্তারুজ্জামান, প্রভাষক হিরুলাল বিশ্বাস, রাশেদ সরোয়ার শেলী, নুর মোহাম্মাদ সরদার, ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম হুমায়ন কবীর সুমনসহ ১১টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টুর নাম গৃহিত হয়।

Leave a Reply