শ্যামনগরের নওয়াবেঁকীতে এনজিএফ’র উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (শিশু) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০জানুয়ারি) সকাল ১০টায় “সমৃদ্ধি কর্মসূচির” স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে (পিকেএসএফ) এর সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা শিশু হাসপাতালের এমবিবিএস, ডি সি এইচ (নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ), প্রাক্তন কনসালটেন্ট ডা. অসিত স্বর্নকার। ক্যাম্পটি উদ্বোধন করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচ.এম মামুনুর রশিদ। সার্বিক সহযোগীতায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মী বৃন্দ।

Leave a Reply