নলতায় কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
burst নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতার কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) উদ্বোধনী দিনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, সরকারি খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক মনিরুজ্জামান মহসিন, নলতা কলেজের সহকারী অধ্যাপক তানভীর হোসেন, প্রভাষক মানস চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।
স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, কবিতা আবৃত্তি, গল্প বলা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা (ইংরেজি), রবীন্দ্র সংগীত, নৃত্য, কুইজ, ছড়াগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া ২০১৭ সালে ৫ম শ্রেণি সমাপনী (পিইসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৩ জন ও ৮ম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৩ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষদিনে (৩১ জানুয়ারি) ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।

Leave a Reply