দেবহাটা প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি লিটু, সম্পাদক বাপ্পা, সাংগঠনিক খায়রুল
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে দৈনিক কালের চিত্রের দেবহাটা ব্যুরো প্রধান আব্দুর রব লিটুকে সভাপতি, মোহনা টিভি ও পূর্বাঞ্চলের সৈয়দ রেজাউল করিম বাপ্পাকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদ ও সুপ্রভাত সাতক্ষীরার মীর খায়রুল আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় দেবহাটা প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আব্দুর রব লিটুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু (দৈনিক পত্রদূত), সহ-সভাপতি আবু হুরাইরা (দৈনিক বর্তমান কথা), যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল (দৈনিক কালের চিত্র), কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম (দৈনিক খুলনাঞ্চল ও দক্ষিণের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন (দৈনিক আজকের সাতক্ষীরা), দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ (দৈনিক পত্রদূত), কার্য্যনির্বাহী অধ্যাপক ইয়াসিন আলী (দৈনিক স্পন্দন), এমএ মামুন (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), আব্দুল আলিম মিঠু (দৈনিক অনির্বাণ), জিএম আব্বাস উদ্দীন (দৈনিক সমাজের কাগজ), মোসলেম আলী (দৈনিক বজ্রশক্তি), মোমিনুর রহমান (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা)। কমিটি ২৭ সদস্য বিশিষ্ট।

Leave a Reply