দেবহাটায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ইউএনও হাফিজ-আল আসাদকে দেবহাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্ত মঞ্চে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ।
এ সময় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা প্রকৌশলী আলহাজ¦ মমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক পরিমল চন্দ্র গাতিদার প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা ও তার ভবিষ্যত কর্মজীবনের সাফল্য কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিকদের মধ্যে আব্দুর রব লিটু, আর.কে.বাপ্পা, মীর খায়রুল আলম, আকতার হোসেন ডাবলু, নির্মল কুমার মন্ডল কেএম রেজাউল করিম, আরাফাত হোসেন লিটন, আজিজুল হক আরিফ, এমএ মামুন, জিএম আব্বাস উদ্দীন, মোসলেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply