আশাশুনি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন: আহসান সভাপতি, ফারুক সম্পাদক
সমীর রায়, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আহসান সভাপতি, ফারুক সম্পাদক ও হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (৩০ জানুয়ারি) ক্লাব কার্যালয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমানের পরিচালনায় সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দু’জন করে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৭ ভোটের মধ্যে ৯ ভোট পেয়ে এসএম আহসান হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিএম মুজিবুর রহমান পেয়েছেন ৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে জিএম আল-ফারুক ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহদাত হোসেন টিটল পেয়েছেন ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এসকে হাসান ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকাশ হোসেন পেয়েছেন ৭ ভোট। নির্বাচিতরা আলোচনার মাধ্যমে বাকি পদে মনোনীত করবেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। সহযোগিতা করেন উপদেষ্টা একেএম এমদাদুল হক ও অধ্যাপক সুবোধ চক্রবর্তী।

Leave a Reply