ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৩১ জানুয়ারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন কর্মসূচি উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 29 January 2019, 20:38

জেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) প্রচার এবং এনসিটিবির অনুমোদন বিহীন পাঠ্যপুস্তক নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২১ জানুয়ারি সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন তার দপ্তরের ৩৮.০১. ৮৭০০.০০০.৯৯.০৯৯.১৮-২৭৭/৭ নং স্মারকের পত্রে এই নির্দেশ জারি করেন।
মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রেরিত এ সংক্রান্ত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত করতে জেলার সরকারি ও বেসরকারি সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক মুক্তিযুদ্ধ কর্নার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসহ টেকসই উন্নয়ন অভীষ্ট প্রচারের ব্যবস্থা করতে হবে। যার কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উদ্বোধন করবেন। এছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষার্থীদের পঠন ও লিখন শৈলী বৃদ্ধিকরণে মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে এবং এনসিটিবি’র অনুমোদন বিহীন কোন গাইড/নোট পাঠ্যপুস্তক হিসাবে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *