ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 January 2019, 20:35

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে বিদ্যালয়ের মাঠে সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আনিছুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহা ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন ও কাথলিক মিশনের সিস্টার সুমিত্রা গোমেজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমনা বিশ্বাস, আফরোজা সুলতানা, অহিদা নাসরিন, বুলবুল চক্রবর্তী, দিপালী রাণী কর্মকার, হাজেরা খাতুন ও মাছুমা শাহিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দিপালী রাণী কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *