তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ারকে চাকু মেরে হত্যার চেষ্টা
ডেস্ক রিপোর্ট: তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানকে চাকু মেরে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে এ ঘটনা ঘটে।
তার চাচাতো ভাই শিমুল হোসেন জানান, তিনি ও তার ভাই সরদার মশিয়ার রহমান নির্বাচনের কাজে সাতক্ষীরায় এসেছিলেন। রাত ১০টার দিকে তারা রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে দাড়িয়ে দলের নেতা-কর্মীদের সাথে কথা বলছিলেন। এমন সময় পিছন দিক থেকে তাকে চাকু মেরে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, তার অবস্থা বর্তমানে আশংকাজনক। এমআরআই না করা পর্যন্ত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply