হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে জখম
ডেস্ক রিপোর্ট: মোবাইলে রিচার্জ করা নিয়ে বাগবিতণ্ডায় এক হোটেল ব্যবসায়ীকে লোহার রড দিয়ে মারপিট করার অভিযোগ উঠেছে মোবাইল ব্যবসায়ী ফরিদ হোসেনের বিরুদ্ধে।
শনিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার কদমতলা বাজারে এঘটনা ঘটে। এঘটনায় আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন গোলাম রহমান লাবু নামে এক যুবক। সে একই উপজেলার নলকুড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নেছার আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রহমান লাবু জানান, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা শহরে যাওয়ার সময় কদমতলা বাজারের ফরিদের মোবাইলের দোকানে যান মোবাইলে রিচার্জ করার জন্য। এসময় তিনি ব্যবসায়ী ফরিদ হোসেনকে তার মোবাইল নাম্বারে ৩৯ টাকা রিচার্জ করে দিতে বলেন। এসময় তিনি আমার নাম্বারে টাকা না দিয়ে অন্য একটি মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করে দেন। পরে আমি আমার নাম্বারে টাকা দিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা রড দিয়ে আমার মাথায় আঘাত করে পরে এলোপাতাড়ি মারতে থাকে।

Leave a Reply