শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে র্যাগ ডে পালন
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে প্রথমবারের মত র্যাগ ডে পালিত হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত বছরের এই বিশেষ দিনে হৈ হুল্লোড় আর আনন্দে মেতে ওঠে সরকারি মহসিন ডিগ্রী কলেজের সবাই।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকেই কলেজ মাঠ প্রাঙ্গণে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েস ও কলেজ সভাপতি দ্বীপ কুমার, সিরাজুল, আসাদ, জাহিদ প্রমুখ সার্বিক সহযোগিতা করেন। বিজ্ঞান বিভাগের দিব্যদীপ মল্লিক, এম রেজওয়ান, মুকুল মন্ডল, বাণিজ্য বিভাগের সুমনা, সুমাইয়া, মানবিক বিভাগের ফয়সাল, চামেলী, রিপন, নাইম, মাসুম, মেসবাহ, বাবু, মনির, জান্নাতুল নাইম, ২০১৯ সালের একাদশ শ্রেণির বিদায়ী ও সকল ছাত্রছাত্রীর বিশেষ চেষ্টার ফলে নানা আনুষ্ঠানিকতার সাথে প্রথমবারের মতো এ র্যাগ ডে পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের সকল বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ চত্বর থেকে শ্যামনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বর হয়ে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠানের মূল পর্বে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক নানা বিষয়ে কথা বলেন। এসময় কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা বিশেষ কারণে সাতক্ষীরা অবস্থান করায় তার পক্ষে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম। শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ইউসুফ আলী শেখ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সেলিনা পারভীন, এস এম সাইফুদ্দীন প্রমূখ।

Leave a Reply