শ্যামনগরে ৩ টি বেহুন্দি জাল জব্দ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অভিযান চালিয়ে মালঞ্চ নদী ও হরিনগর এলাকা থেকে ৩ টি বেহুন্দি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে মালঞ্চ নদী এবং হরিনগর এলাকায় অভিযান চালিয়ে ১২০০ মিটার রেনু ধরা বেহুন্দি জাল জব্দ করেন। এ সময় জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার বলেন, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারী জাল, পাই জাল, টং জাল দিয়ে মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমানে এইসব জালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন উপকূলীয় এলাকায় মোবাইল কোর্ট অব্যাহত রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, নৌ পুলিশের ওসি অনিমেশ হালদার।

Leave a Reply