ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরার সাবেক মেম্বর আরশাদ আলি গাজীর ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 28 January 2019, 21:15

ভোমরা প্রতিনিধি: ভোমরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বর আরশাদ আলি গাজী (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টায় ভোমরায় তার মৃত্যু হয়। এর আগে ৩১ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরশাদ আলি গাজী ভোমরা ইউনিয়ন পরিষদের ৬ নং (লক্ষীদাড়ী) ওয়ার্ডে ৩য় মেয়াদের নির্বাচিত মেম্বর ছিলেন। তিনি ১৫ বছর জাতীয় পার্টি ভোমরা ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভোমরা চেকপোস্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, বর্তমান সভাপতি এইচ এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান ও বর্তমান চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আফসার আলি, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর জালাল উদ্দীন মোল্যা, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন, ভোমরা বন্দরে কর্মরত চারটি শ্রমিক ইউনিয়ন, ভোমরা ইউনিয়ন শ্রমিক লীগসহ ভোমরা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *