পারুলিয়া যুব সমাজের কমিটি গঠন
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া যুবসমাজের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) পারুলিয়াস্থ কার্যালয়ে যুবসমাজের কমিটি গঠিত হয়।
কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান কবির, দক্ষিণ বঙ্গ কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়ার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে উপদেষ্টা করে ৪১সদস্য বিশিষ্ট নব-গঠিত পারুলিয়া যুবসমাজের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আফছার হোসেন ও সাধারণ সম্পাদক আবু রায়হান।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আক্তারুজাজামান আক্তার, সহ-সভাপতি সুমন মন্ডল বাবলু, শেখ নাজমুল হাসান, কমলেশ, ফরহাদ হোসেন, আজমল হোসেন রিংকু, লিটন ঘোষ বাপ্পি, অজয় মন্ডল, তরুণ কুমার মন্ডল, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিরুদ্ধ মন্ডল, মিজানুর রহমান মিজান, আব্দুল গণি, রাকিবুল হাসান রোমান, শেখ সাদিকুজ্জামান রিপন, হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী, রুবেল আহম্মেদ, আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মাহী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হোসেন, দপ্তর সম্পাদক আবুল বাশার, সহ-দপ্তর সম্পাদক আজগার হোসেন, শ্রীবাশ ঘোষ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক, কার্যকরী সদস্য নাঈম হাসান শুভ, রনি আহমেদ, মিলন হোসেন, গোপাল কর্মকার, শ্যামল দও, আকাশ কর্মকার মন্টু, রকি আহম্মেদ, বলরাম মন্ডল, আবু রায়হান, রিফাত হোসেন ও আমির হোসেন।

Leave a Reply