দেবহাটায় জাপার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বকুলের গণসংযোগ
দেবহাটা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বকুল গণসংযোগ করেছেন।
সোমবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কুলিয়া, টিকেট, পুটিমারি, নাজিরের ঘেরে, নোড়াড় চক, চাঁদপুর, গাজীরহাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. শোকর আলী, উপজেলা যুব-সংহতির সভাপতি মোসফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুব-সংহতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সখিপুর ইউনিয়নের ছাত্রসমাজের সভাপতি আসাদুল ইসলাম, মশিবর রহমান, যুবনেতা মনিরুল ইসলাম মনি, সাইদুল ইসলাম, মামুন ইসলাম মাওলা, সোহরব হোসেন প্রমুখ।

Leave a Reply