কালিগঞ্জের বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ‘মেয়ে সন্তানকে পড়াতে চাই, ১৮’র আগে বিয়ে নয়’ প্রতিপাদ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গনে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় বেসরকারি সংস্থা নবযাত্রা প্রকল্পের আয়োজনে মা সমাবেশে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ভাড়াশিমলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা কোষাধ্যক্ষ আফজাল হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক অসিত সেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্দুস সালাম, মোজাহিদুল ইসলাম, কোমল সরদার, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লায়লা আরজুমান খানম প্রমুখ।

Leave a Reply