ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: এখানে পৃথিবী, ওইখানে আকাশ

admin ঢাকা
আপডেট: 28 January 2019, 21:02

রাত গভীর হয়েছে তো শুরু হয়
হিসেবের হালখাতা
মানব, দানব আর জড়’র পরিচয়।
জমজমাট দিন-রাত্রির ইতিহাস
ডুব দেয় চোখের ভেতর। মহাকাল লেখে
কার্তিক, অগ্রহায়ণ কিংবা পৌষ
আষাঢ়-শ্রাবণ যেন মামা-ভাগ্নে।
গুচ্ছ গুচ্ছ কীর্তি আর নিলামি মন
কালির আঁচড়ে ছিঁড়ে ফেলে চোখ
বিস্ময়ের আড়তে চলে দরকষাকষি
বদনাম-সুনাম রক্তের বৈঠকে
ইথিলন ছোবলে কুরে কুরে খায়
মজ্জাগত পৃথিবীতে শ্রীজাত সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *