ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: নড়াইলকে হারিয়ে খুলনা সাউথ জোন চ্যাম্পিয়ন যশোর

admin ঢাকা
আপডেট: 28 January 2019, 21:26

রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় নড়াইল জেলাকে ৭ উইকেটে পরাজিত করে খুলনা সাউথ জোন চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা দল।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মেহেদি ও আরিফের বোলিং তোপে ৪০.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে নড়াইল জেলা। নড়াইলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার শ্রাবণ হোসেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন মিলন হোসেন। যশোরের পক্ষে মেহেদি ও আরিফ ৩টি, মাহমুদ ২টি এবং আলাউদ্দীন ও সাদমান ১টি করে উইকেট লাভ করেন।
১৪৩ রানের টার্গেটে নেমে যশোরের ওপেনিং জুটি থেকে আসে ১৮ রান। মিলনের বলে আউট হয়ে ফেরেন ওপনার সানি। এরপর উইকেটে নামেন আলিফ। ব্যাট করতে এসে নিজের প্রতিভা তুলে ধরেন এই ব্যাটসম্যান। ক্রিজে থাকা দলে আরেক ওপেনার সাদমানকে নিয়ে ৫৮ রানের জুটিও গড়েন তিনি। দলীয় ৬৮ রানে আরিশের বলে আউন হন ওনেপার সাদমান। কিন্তু সাদমানের আউটের পরেই ছয় মেরে দুর্দান্ত হাফ সেঞ্চুরি উপহার দেন আলিফ।

এরপর দলের দায়িত্বও নেন তিনি। অধিনায়ক মারুফকে নিয়ে আর কোন উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় যশোর জেলা। ফলে ৭১ বল ও ৭ উইকেট হাতে রেখে নড়াইলকে হারিয়ে খুলনা সাউথ জোনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। যশোরের হয়ে ৮ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৬১ রান করেন আলিফ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে সাদমানের ব্যাট থেকে। নড়াইলের পক্ষে আরিশ ২টি ও মিলন ১টি উইকেট শিকার করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন যশোর জেলার আলিফ হোসেন। আম্পায়ার ছিলেন আসিফ কবির ও দারুজ্জামান। স্কোরার আব্দুস সামাদ।
ফাইনাল খেলা শেষে আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান ও সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, আ.ম আখতারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, রুহুল আমিন, কাজী কামরুজ্জামান, মির্জা মনিরুজ্জামান কাকন, কবিরুজ্জামান রুবেল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, হাফিজুর রহমান খান বিটু, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, কোষাধ্যক্ষ আব্দুল রশিদ, যশোরের টিম ম্যানেজার ওহেদুল ইসলাম ও উপ-কমিটির সদস্য শামীম এজাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *