ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রোগ মুক্তি কামনায় দোয়া

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 22:03

কালিগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের রোগ মুক্তি কামনা করে কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার প্রধান কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সাদিক, এনজিও বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, বিষ্ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাস্টার আব্দুস সালাম, কৃষ্ণনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম বাবু, জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান, মাওলানা আয়ুব হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহিবুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *