ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসায় এমপি রবিকে সংবর্ধনা: বিএনপির ২০ জন নেতা-কর্মীর আ’লীগে যোগদান

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 22:38

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের পুনর্নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দিয়েছে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগ। রবিবার (২৭জানুয়ারি) বিকালে ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এপিপি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আপনাদের ভালবাসায় আমি সিক্ত। আপনারা নৌকার বিজয় নিশ্চিত করতে অনেক পরিশ্রম করেছেন। এ বিজয়ের অংশীদার আপনারা। এ সম্মান আপনাদেরও প্রাপ্য। আপনাদের সহযোগিতায় যেমন নৌকার বিজয় হয়েছে, সেই আপনাদের সহযোগিতায় এলাকার উন্নয়নের প্রতিফলন ঘটাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান মোশা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল ও লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির ২০ জন নেতা-কর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া বাবু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, লাবসা ইউপি সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন, লাবসা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম, ওয়ার্ড সভাপতি বিশ^নাথ মন্ডল, ওয়ার্ড সভাপতি ও শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবি, ওয়ার্ড সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা, রহমত আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *