ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 21:38

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোস্তাক আলী, মহিউদ্দিন সিদ্দিক, সহকারি প্রধান শিক্ষক সফিউল আজম, সহকারি শিক্ষক অশোক কুমার, জাহানারা পারভীন, আব্দুল কাদের, শহিদুজ্জামান, ইব্রাহিম খলিল, বাকি বিল্লাহ, রওশনারা প্রমুখ।
বিদায়ী ও নবীন ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, আফিফা নজনিন আশা, হালিমা পারভীন, সাদিয়া সুলতানা, মার্জানা ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *