ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় কাব ক্যাম্পুরী উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 22:11

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরায় চার দিনব্যাপী ৫ম তালা উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটস কমিশনার স্বপন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্কাউটস সভাপতি ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন।
আনন্দ মোহন হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সহাকারি শিক্ষা অফিসার নজরুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক আবুল বাশার পল্টু, বাংলাদেশ স্কাউটস খুলনাঞ্চলের সহকারি টিম লিডার আব্দুল মাজেদ, সাবেক জেলা কাব লিডার রাশেদুজ্জামান, উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার আঞ্জুমান আরা, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক সুর্য্য পাল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, কাব লিডার গৌর পদ স্যানাল, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *