ধলবাড়িয়ায় বাল্যবিবাহ বন্ধে সাইকেল র্যালি
ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ায় বাল্যবিবাহ বন্ধে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বাল্যবিবাহ নির্মূলে এই সাইকেল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘১৮’র আগে বিয়ে নয়’ এই শ্লোগানকে সামনে রেখে ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়নের চৌমুহনী থেকে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
পরে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক আবু রায়হান। নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মৌসুমী আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, আমেনা খাতুন, খায়রুল ইসলাম, আব্দুল কাদের প্রমুখ।

Leave a Reply