কলারোয়ায় পুলিশ সেবা সপ্তাহ পালিত
কলারোয়া প্রতিনিধি: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে কলারোয়া থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করা হয়। রোববার বেলা সাড়ে ১০টার দিকে থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও থানায় গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, থানার সেকেন্ড অফিসার নাজিমুদ্দীন প্রমুখ।

Leave a Reply