শিবপুরে বিনামূল্যে জৈব সার বিতরণ
ডেস্ক রিপোর্ট: কৃষকদের ভার্মি কম্পোস্ট ও ট্রাইকোভার্মা সার উৎপাদন ও বিপণনে উদ্বুদ্ধকরণে সদর উপজেলার শিবপুরে বিনামূল্যে জৈব সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) বিকালে শিবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই সার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
স্বাগত বক্তব্য রাখেন তাহসিন অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত শাহানা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার মো. নূরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আব্দুল ওয়াদুদ, ডা. এস.এম ইসরাইল, উপ-সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী, কিরণ¥য় সরকার, সীমান্ত কুমার প্রমুখ। এসময় ১শ’ কৃষকের মাঝে জৈব সার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আনারুল ইসলাম।

Leave a Reply